OrdinaryITPostAd

ভালো থাকার ১০ টি উপায়

 ভালো থাকার ১০ টি কার্যকর উপায় জেনে নিনভালো থাকা আসলে বাইরের কোন জিনিস না - এটা অনেকটাই ভেতরের একটা অনুভূতি। নিজের ভেতরে শান্তি থাকলে তবেই আমরা ভালো থাকতে পারি। 

ভালো থাকতে হলে খুব বড় কিছু লাগে না। কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস দরকার হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যা আমাদের ভালো থাকতে সাহায্য করবে।

পেজ সূচিপত্র: ভালো থাকার ১০ টি কার্যকর উপায়

 

পুষ্টিকর ও সুষম খাবার 


পুষ্টিকর ও সুষম খাবার হল এমন  খাবার যাতে শরীরের প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান থাকে। যেমন: শর্করা,প্রোটিন, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। এটি শরীরকে শক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে। শর্করা আমাদের দৈনন্দিন কাজের জন্য প্রধান শক্তির উৎস। ভাত রুটি আলু ইত্যাদিতে শর্করা পাওয়া যায়। প্রোটিন শরীরের গঠন ও বৃত্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যা মাছ মাংস ডিম ডাল ও দুধে পাওয়া যায়। চর্বি শরীরে শক্তি সঞ্চয় করে এবং শরীরকে উষ্ণ রাখে। তবে এটি পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। ভিটামিন ও খনিজ লবণ শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যা শাকসবজি ও ফলমূল থেকে পাওয়া যায়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ভাত, ডাল, মাছ, শাকসবজি, ফলমূল বা ডিম রাখা উচিত। সঠিক পরিমাণে ও নিয়ম মেনে খাবার গ্রহণ করাই সুস্থ ও সুন্দর জীবনের চাবিকাঠি।

পর্যাপ্ত ও নিয়মিত ঘুম


পর্যন্ত ও নিয়মিত ঘুম মানুষের সুস্থ জীবনের জন্য অত্যন্ত জরুরি। শরীর ও মনের বিশ্রাম দেয় সত্যি পুনরুদ্ধার করে ও মস্তিষ্ককে সতেজ রাখে। নিয়মিত ঘুমের ফলে ক্লান্তি দূর হয় মনোযোগ বাড়ে মাথাব্যথা ও বিরক্তি কমে এছাড়া পড়াশোনা ও কাজের উপরও খারাপ প্রভাব পড়ে না। একজন সুস্থ মানুষের প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা ঘুমানো উচিত। প্রতিদিন একই সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস করলে শরীরের স্বাভাবিক ছন্দ ঠিক থাকে। ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন কম ব্যবহার করা, শান্ত পরিবেশে থাকা এবং হালকা খাবার খাওয়া ভালো ঘুমের জন্য সহায়ক। ভালো থাকতে হলে পর্যাপ্ত ও নিয়মিত ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। এটি শুধু শরীর নয় মন কেউ সুস্থ রাখে।

নিয়মিত শারীরিক ব্যায়াম 


নিয়মিত শারীরিক ব্যায়াম সুস্থ ও সক্রিয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যায়াম শরীরকে শক্তিশালী করে পেশি ও হাড় মজবুত রাখে এবং শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখে। এর ফলে শরীর সতেজ থাকে এবং দৈনন্দিন কাজ ঠিকভাবে করা যায়। প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করলে ওজন নিয়ন্ত্রণে থাকে। হৃদ রোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমে। এছাড়া ব্যায়াম মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী- এটি দুশ্চিন্তা কমায় মন ভালো রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়। ব্যায়াম বলতে শুধু কঠিন শরীর চর্চা নয় হাটা, দৌড়ানো, সাইকেল চালানো, হালকা যোগব্যায়াম- সবই ব্যায়ামের মধ্যে পড়ে। প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট ব্যায়াম করা উচিত। সুস্থ শরীর ও ভালো মন পেতে প্রতিদিন নিয়মিত শারীরিক ব্যায়াম করা উচিত।

ধীরে ধীরে গভীর শ্বাস নিলে মন শান্ত হয় এবং দুশ্চিন্তা কমে। ভালো ঘুম না হলে স্ট্রেস বেড়ে যায় তাই প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট সময় ঘুমানো জরুরী। বিশ্বাসযোগ্য বন্ধু বা পরিবারের সাথে মনের কথা শেয়ার করলে চাপ কমে। একসাথে অনেক কাজ না করে ধাপে ধাপে করলে চাপ কম লাগে। এই সহজ অভ্যাসগুলো মেনে চললে স্ট্রেস অনেকটাই কমে যায় এবং জীবন অনেক স্বাভাবিক ও শান্ত লাগে।

প্রচুর পানি পান 


প্রচুর পানি পান করা আমাদের শরীরের জন্য অর্থাৎ সুস্থ থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। পানি আমাদের শরীরের প্রায় সব কাজে ভূমিকা রাখে। যেমন- হজম প্রক্রিয়া ঠিক রাখা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং বর্জ্য পদার্থ বের করে দেওয়া। পর্যাপ্ত পানি পান করলে শরীর সতেজ থাকে, ত্বক ভালো থাকে এবং ক্লান্তি কম লাগে। এটি কিডনির কার্যক্ষমতা ঠিক রাখে এবং পানি শূন্যতা থেকে রক্ষা করে। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন ৬ থেকে ৮ ক্লাস পানি পান করা উচিত। তবে আবহাওয়া ও শারীরিক পরিশ্রম অনুযায়ী এর পরিমাণ বাড়তে পারে। সুতরাং প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

ইতিবাচক চিন্তাভাবনা ও মানসিক প্রশান্তি 


ইতিবাচক চিন্তা ভাবনা মানুষকে আশাবাদী করে তোলে এবং কঠিন পরিস্থিতিতেও  সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। এতে দুশ্চিন্তা কমে আত্মবিশ্বাস বাড়ে এবং জীবনের প্রতি আগ্রহ তৈরি হয়। মানসিক প্রশান্তি থাকলে মন শান্ত থাকে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং দৈনন্দিন কাজেও মনোযোগ বাড়ে। ইতিবাচক থাকতে হলে ভালো দিকগুলোতে নজর দেওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা, নিজের প্রতি বিশ্বাস রাখা এবং খারাপ চিন্তা থেকে দূরে থাকা প্রয়োজন। পাশাপাশি নিয়মিত বিশ্রাম, প্রার্থনা মনকে শান্ত রাখতে সাহায্য করে। তাই, ভালো থাকতে হলে ইতিবাচক চিন্তা ভাবনা ও মানসিক প্রশান্তি আমাদের বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়।

সোশ্যাল মিডিয়ায় আসক্তি কমানো


সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি বর্তমান সময়ে একটি বড় সমস্যা। ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রামে বেশি সময় কাটালে ধীরে ধীরে পড়াশোনা, কাজ এবং বাস্তব জীবনের প্রতি মনোযোগ কমে যায়। এতে সময় নষ্ট হয় এবং মানসিক চাপও বাড়তে পারে। সোশ্যাল মিডিয়ার আসক্তির কারণে ঘুমের ব্যাঘাত ঘটে, চোখে ক্লান্তি আসে এবং একা একা থাকার অভ্যাস তৈরি হতে পারে। অনেক সময় মানুষ বাস্তব সম্পর্কের চেয়ে ভার্চুয়াল জগতে বেশি ব্যস্ত হয়ে পড়ে। যা সামাজিক জীবনকে প্রভাবিত করে। 


তবে সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ খারাপ নয়- এটি তথ্য পাওয়া, যোগাযোগ রাখা এবং শেখার জন্য ভালো মাধ্যম। কিন্তু এটি ব্যবহারের সময় নিয়ন্ত্রণে রাখা খুব জরুরী। প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যবহার করা, অপ্রয়োজনীয় স্ক্রলিং এড়ানো এবং বাস্তব জীবনের কাজে বেশি মনোযোগ দেওয়া উচিত। এতে আসক্তি কমে যাবে এবং জীবনেও বেশি সুশৃঙ্খল হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত নিয়ন্ত্রণে থেকে আসক্ত হয়ে নয়। 

নিজের জন্য সময় রাখা 


নিজের জন্য সময় রাখা মানে হলো ব্যস্ত জীবনের মাঝেও কিছু সময় শুধু নিজের জন্য আলাদা করে রাখা।
এই সময়ে অমরা নিজের পছন্দের কাজ করতে পারি। যেমন- বই পড়া, গান শোনা, হাঁটাহাঁটি করা বা শুধুই বিশ্রাম নেওয়া। নিজের জন্য সময় রাখা মানসিক শান্তি দেয় এবং চাপ কমায়। এতে মন হালকা হয় এবং চিন্তা-ভাবনা পরিষ্কার হয়। নিজের অনুভূতিগুলো ভালোভাবে বোঝা যায়। এটি আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে। আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই নিজেদের যত্ন নিতে ভুলে যাই। যার ফলে ক্লান্তি ও মানসিক চাপ বেড়ে যায়। তাই, প্রতিদিন কিছু সময় শুধু নিজের জন্য রাখা জরুরি। নিজের জন্য সময় রাখা একটি ভালো অভ্যাস, যা শরীর ও মন দুটোকেই সুস্থ ও শান্ত রাখে।

পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো 


পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সময় গুলো আমাদের মানসিক শান্তি দেয় এবং জীবনের ক্লান্তি ও চাপ কমাতে সাহায্য করে। পরিবারের সাথে সময় কাটালে ভালোবাসা, নিরাপত্তা ও বোঝাপড়া বাড়ে। তারা আমাদের সুখ- দুঃখ ভাগ করে নেয়। অন্যদিকে, বন্ধুদের সাথে সময় কাটালে আনন্দ, হাসি এবং মনের ভার হালকা হয়। ব্যস্ত জীবনের মাঝেও পরিবার ও বন্ধুদের জন্য সময় বের করা উচিত। এতে সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং একাকীত্ব দূর হয়। একসাথে গল্প করা, বেড়াতে যাওয়া বা সাধারণ আড্ডাও জীবনের সুখ এনে দেয়। সুতরাং, ভালো থাকার জন্য হলেও পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো অত্যন্ত প্রয়োজনীয়।

মনের কথা লুকিয়ে না রেখে পরিষ্কার ভাবে বলা উচিত। এতে ভুল বোঝাবুঝি কমে। একজন আরেকজনের মতামত ও অনুভূতিকে সম্মান করা সম্পর্ককে শক্ত করে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে না। তাই একে অপরের উপর বিশ্বাস রাখা জরুরি। ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষদের জন্য সময় বের করা। ছোটখাটো ভুল হলে তা মেনে নেওয়া এবং ক্ষমা করতে শেখা। কঠিন সময়ে পাশে থাকা এবং একে অপরকে সাহায্য করা।

ধূমপান ও মাদক বর্জন 


ধূমপান শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি ফুসফুস নষ্ট করে, হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে। অন্যদিকে, মাদক শরীর ও মস্তিষ্ক দুটোই ধীরে ধীরে ধ্বংস করে দেয়। 
মাদকাসক্তি মানুষের ব্যক্তিত্ব, পরিবার এবং সামাজিক জীবনকে নষ্ট করে দেয়। এতে পড়াশোনা, কাজকর্ম এবং সম্পর্ক সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। 
অনেক সময় এটি জীবনের  বড় ধরনের ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। তাই ধূমপান ও মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত। সুস্থ জীবন, ভালো ভবিষ্যৎ এবং পরিবারকে সুখী রাখতে এই অভ্যাসগুলো বর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং, নিজের জীবনকে সুন্দর ও নিরাপদ রাখতে ধূমপান ও মাদক বর্জন করা অপরিহার্য।

কৃতজ্ঞতা প্রকাশ 


কৃতজ্ঞতা প্রকাশ মানে হল জীবনে যা কিছু পাওয়া যায় ভালো হোক বা ছোট তার জন্য ধন্যবাদ বা সন্তুষ্টি অনুভব করা। এটি মানুষের মনকে শান্ত ও ইতিবাচক রাখে। যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আমরা জীবনের ভালো দিকগুলো আরো বেশি দেখতে শিখি। এতে দুশ্চিন্তা কম এবং মানসিক প্রশান্তি বাড়ে। পরিবার, বন্ধু বা অন্য কেউ আমাদের সাহায্য করলে তাদের ধন্যবাদ জানানো সম্পর্ককে আরো মজবুত করে। কৃতজ্ঞ মানুষ সাধারণত সন্তুষ্ট থাকে। কারণ তাদের যা আছে তারা তা নিয়েই খুশি থাকতে পারে। কৃতজ্ঞতা প্রকাশ করা একটি সুন্দর অভ্যাস, যা মানুষকে আরো ভালোভাবে জীবন-যাপন করতে সাহায্য করে।

লেখকের শেষ মন্তব্য 

ভালো থাকা মানে সব ঠিক থাকা না- বরং সবকিছুর মাঝেও নিজেকে ঠিক রাখতে পারা। ভালো থাকতে হলে বাইরে সবকিছু বদলানো লাগে না, নিজের ভাবনাটাকে একটু বদলালেই অনেক কিছু সহজ হয়ে যায়। ভালো থাকতে হলে যেসব গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োজন তা নিয়ে আমি উপরোক্ত আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করছি আপনার জন্য উপরোক্ত তথ্যগুলো অনেক উপকারী হবে। 251215

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url