OrdinaryITPostAd

লাইটরুম দিয়ে মোবাইল ফটোগ্রাফি কালার গ্রেডিং করার উপায়

ল্যাপটপ ব্যবহারের সঠিক নিয়মলাইটরুম দিয়ে মোবাইল ফটোগ্রাফি কালার গ্রেডিং করার উপায় জানতে আপনি কি আগ্রহী ? তাহলে আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আপনার জন্যই। আজকের আর্টিকেলে আমরা লাইটরুম দিয়ে মোবাইলের ফটোগ্রাফি কালার গ্রেডিং করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানব।

লাইটরুম-দিয়ে-মোবাইল-ফটোগ্রাফি-কালার-গ্রেডিং-করার-উপায়বর্তমান সময়ে স্মার্টফোন ক্যামেরা যত উন্নত হচ্ছে, ততই মানুষ চাচ্ছে তাদের তোলা ছবিগুলোকে আরো আকর্ষণীয় প্রফেশনাল লুক দিতে। আর এই ধারাকেই বজায় রাখতে লাইটরুম দিয়ে মোবাইল ফটোগ্রাফি কালার গ্রেডিং করার উপায় এখন মানুষের শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নাই বরং গুরুত্বপূর্ণ একটি স্কিল হয়ে দাঁড়িয়েছে।

পোস্ট সূচীপত্রঃ লাইটরুম দিয়ে মোবাইল ফটোগ্রাফি কালার গ্রেডিং করার উপায় 

লাইটরুম দিয়ে মোবাইল ফটোগ্রাফি কালার গ্রেডিং করার উপায়

আমরা আগেই বলেছি মোবাইল ফটোগ্রাফি এখন আর শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নেই, প্রযুক্তির এই অগ্রযাত্রার সাথে এটির অত্যন্ত চাহিদা থাকার কারণে মানুষের কাছে ধীরে ধীরে ফটোগ্রাফি কালার গ্রেডিং করা একটি সৃজনশীল দক্ষতা হিসেবে দাঁড়িয়েছে। কেননা এখনকার মানুষ সকলেই জানে ছবি তোলার পাশাপাশি সেই ছবিকে সুন্দরভাবে উপস্থাপন করায় একজন স্মার্ট ব্যক্তির কাজ। আর মানুষের এই স্মার্টনেজ কে বাড়িয়ে দিতে লাইটরুম অ্যাপের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।

মূলত একটি ভালো এডিট শুরু হয় ভালো ছবির মাধ্যমে। তাই ফটোগ্রাফি কালার গ্রেডিং করতে ছবি তোলার সময় যতটা সম্ভব প্রাকৃতিক আলো ব্যবহার করা উচিত। কেননা ভালো আলো থাকলে ছবির রংগুলো পরিষ্কারভাবে ধরা পড়ে এবং পরে এডিট করাও অনেকটা সহজ হয়। একটি পরিষ্কার ভালো আলো সম্পূর্ণ ছবি তুলে পরবর্তীতে এটি লাইটরুমে ইমপোর্ট করে ধীরে ধীরে এডিটের কাজ করতে হয়।

লাইটরুম-দিয়ে-মোবাইল-ফটোগ্রাফি-কালার-গ্রেডিং-করার-উপায়

অনেকেই ছবি তোলার পরেই কালার নিয়ে কাজ করতে চায়, কিন্তু আমাদের সব সময় জেনে রাখা উচিত যে কোন ছবিতে কালার গ্রেডিং করার পূর্বে ওই ছবির আলো ঠিক করা জরুরী। এক্ষেত্রে আমাদেরকে লাইট সেকশনে গিয়ে Exposure,Contrast,Highilts এবং Shadows ঠিকভাবে ব্যালেন্স করে একটি সুন্দর বেশ তৈরি করতে হবে, এতেই ফটোগ্রাফিতে কালার সেটিং সঠিক আসবে।

আরো পড়ুনঃ ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায়

কালার গ্রেডিং করার আরো একটি ধাপ হলো colur grading অপশন, যেখানে ছবির Highilts,Shadows এবং Midtones এই আলাদা আলাদা রং যোগ করা যায়। এখানে অনেকেই সিনেমাটিক লুক তৈরি করার জন্য Shadows হালকা নীল এবং Highilts কমলা ব্যবহার করেন। এতে ছবিতে একটি আলাদা ধরনের অনুভূতি আসে, যা দেখতে আরো আকর্ষণীয় লাগে। সব শেষ এফেক্ট সেকশনের মাধ্যমে ছবিতে ফাইনাল টাচ দেওয়া হয়। নিচে লাইট রুম দিয়ে ফটোগ্রাফি করতে ইফেক্ট ব্যবহারের একটা স্ক্রিনশট দেখানো হলো

লাইটরুম-দিয়ে-মোবাইল-ফটোগ্রাফি-কালার-গ্রেডিং-করার-উপায়

Clarity এবং TEXture ব্যবহার করে ছবি ডিটেইল বাড়ানো যায়, আর Vignetta দিয়ে ছবির চারপাশ একটু ডার্ক করে মাঝখানের বিষয়টিকে ফোকাসে আনা যায়. তবে এখানে বেশি কিছু না করাই ভালো, কারণ ইফেক্ট বেশি দিলে ছবির সাধারণ সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। সবমিলিয়ে বলা যায় লাইটরুম দিয়ে মোবাইল ফটোগ্রাফি কালার গ্রেডিং করার উপায়  একটি ধৈর্যের কাজ, শুরুতে এটি আমাদের কাছে একটু কঠিন মনে হলেও ধীরে ধীরে কিছুদিন প্র্যাকটিস করলে অনেকটাই সহজ হয়ে যায়।

লাইটরুম দিয়ে ফটো এডিটিং শুরু করার উপায়

লাইট রুম দিয়ে ফটো এডিটিং করা খুব সহজ একটা কাজ, এর জন্য আপনাকে শুধু ধীরে ধীরে কয়েকটা ধাপ হলো করতে হবে। যেমন প্রথমে আপনার ভালো লাগার একটি ছবি নিতে হবে এরপর লাইটিং মোবাইল অ্যাপ এ গিয়ে ছবিটা ওপেন করতে হবে। আপনার পছন্দ করা ছবিটি লাইক ওপেন করার পর Light অপশনে গিয়ে ছবির আলো সঠিকভাবে ঠিক করে নিতে হবে. যেমন Exprose একটু বাড়ালে ছবির উজ্জ্বলতা বৃদ্ধি পায় আর কমালে হালকা ডার্ক হয়ে যায়।

লাইটরুম-দিয়ে-মোবাইল-ফটোগ্রাফি-কালার-গ্রেডিং-করার-উপায়আবার অন্যদিকে Contrast ঠিক করলে ভালোভাবে বোঝা যায়। আলো ঠিক করার পর Colur অপশনে গিয়ে আপনার ছবির রং ঠিক করে নিতে হবে, পরবর্তীতে Temperature দিয়ে ছবিকে একটু গরম বা ঠান্ডা টোন দেওয়া যায়, যা ছবির লোক আরো বাড়িয়ে তুলতে সহযোগিতা করে। সব শেষে চাইলে আপনি ইফেক্ট ব্যবহার করে ছবিটাকে আরো সুন্দর করতে পারবেন, যেমন একটু সার বা ডিটেইল বানানো। এইভাবে ধীরে ধীরে একটা একটা করে লাইট রুম দিয়ে ফটো এডিটিং কাজ করলে হয়তো একটু সময় লাগে কিন্তু খুব সহজেই একটি ছবিকে প্রফেশনাল লোকের রূপান্তরিত করা যায়।

মোবাইলে লাইটরুম এক্সপোজার ও কনট্রাস্ট ঠিক করার নিয়ম

মোবাইলে ছবি এডিট করার সময় লাইটরুমে আলো ঠিক করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি ধাপ। প্রথমে ছবিটি অ্যাপে খুলে নিয়ে ছবির আলো ঠিক করার জায়গায় ধীরে ধীরে পরিবর্তন করতে হবে। একটা প্রফেশনাল ছবির যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখে সেটি হল ছবির উজ্জ্বলতা। তাই আপনার ছবির উজ্জ্বলতা যদি অন্ধকার হয় তাহলে এটি মানুষের চোখে আরামদায়ক হবে না। এরপর আসে কনট্রাস্ট ঠিক করার বিষয়, কন্ট্রাস্ট মানে হলো ছবির হালকা আর গাঢ় অংশের পার্থক্য।

আরো পড়ুনঃ বাংলাদেশের জনপ্রিয় ২০টি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান

এক যদি কনট্রাস্ট একটু বাড়ানো হয় তাহলে ছবির রং আর details বেশি পরিষ্কার বুঝা যায় আর যদি কমানো হয় তাহলে ছবি দেখতে অস্বাভাবিক লাগে। তাই যেকোনো ছবি এডিট এর ক্ষেত্রে সঠিক ফলাফল পেতে ছবির লাইট রুম এবং কনট্রাস্ট অল্প অল্প করে পরিবর্তন করে নিতে হবে এবং ছবিটি বারবার দেখতে হবে যাতে এই দুইটা ব্যবহারে কারণে আপনার এডিট করা ছবি দেখতে অস্বাভাবিক না লাগে।

মোবাইল ফটোগ্রাফিতে কালার ব্যালেন্স ঠিক করার কৌশল

মোবাইল ফটোগ্রাফিতে ছবির রং ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রং ঠিক না থাকলে ছবি দেখতে অস্বাভাবিক লাগে। কালার ব্যালেন্স ঠিক করার জন্য প্রথমে ছবির সামগ্রিক রং ভালোভাবে দেখে নিতে হবে। যদি ছবি বেশি হলুদ বা লালচে লাগে তাহলে সেটাকে একটু ঠান্ডা দিকে আনতে হয় আর যদি বেশি ঠান্ডা লাগে তাহলে একটু উষ্ণতম যোগ করতে হবে, এতে করে ছবির স্বাভাবিক রূপ ফিরে আসবে। পরবর্তীতে ছবির ভেতরের সবুজ নীল বা অন্য রং গুলো খেয়াল করতে হবে যেন কোন রং অতিরিক্ত বেশি চোখে না লাগে। কেননা সব রঙের মধ্যে একটা সঠিক সমতা রাখতে পারলে ছবি আরো সুন্দর দেখায়। তবে কালার ব্যালেন্স ঠিক করার সময় সব সময় একটু একটু করে পরিবর্তন ভালো কেননা কালার ব্যালেন্স সঠিকভাবে পরিবর্তন না করতে পারলে ছবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

লাইট জুম মোবাইলে হোয়াইট ব্যালেন্স ও টেম্পারেচার সেটিং

লাইটরুম দিয়ে মোবাইল ফটোগ্রাফি কালার গ্রেডিং করার উপায় এরমধ্যে আমরা বলেছি মোবাইলে ছবি এডিট করার সময় ছবির রং ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রং ঠিক না থাকলে ছবি দেখতে স্বাভাবিক লাগেনা। আর এই কাজের জন্য সাদা ব্যালেন্স এবং তাপমাত্রা সেটিং খুবই দরকারি। প্রথমে ছবিটি এডিটিং অ্যাপে খুলে নিতে হবে এবং ভালোভাবে ছবিটি দেখে আমাদেরকে বুঝতে হবে যে ছবির রং কেমন আছে।

আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান

আপনার সিলেক্ট করা ছবিতে যদি বেশি হলুদ বা লালচে ভাব থাকে তাহলে বুঝতে হবে সেটি গরম টনের দিকে চলে গেছে তখন আমাদেরকে ছবিটি টেনে একটু ঠান্ডা টনের দিকে নিতে হবে যাতে ছবিটি স্বাভাবিক দেখায়। পরবর্তীতে আসে সাদা ব্যালেন্স ঠিক করার বিষয়। মূলত সাদা ব্যালেন্স ঠিক করার মাধ্যমে ছবির সাদা অংশকে আসল রঙে ফিরিয়ে আনা জায়, এতে পুরো ছবির রং আরো ব্যালেন্স এবং সুন্দর দেখায়। অনেক সময় আলো ঠিক না থাকলে ছবির সব রং এলোমেলো হয়ে যায়, তাই এই হোয়াইট ব্যালেন্স বজায় রাখলে ছবি এডিট করার সময় এ ধরনের সমস্যা গুলো খুব সহজেই এড়ানো যায়।

HSL ব্যবহার করে লাইট রুম মোবাইলে কালার গ্রেডিং শেখার পদ্ধতি

মোবাইলে ছবি এডিট করার সময় ঠিকভাবে রং নিয়ন্ত্রণ করতে হলে HSL একটি গুরুত্বপূর্ণ অংশ। মূলত HSL এর মাধ্যমে আলাদা আলাদা রঙকে আলাদা আলাদা করে নিয়ন্ত্রণ করা যায়, ফলের ছবির প্রতিটি অংশ নিজের মতো করে সুন্দর করা সম্ভব হয়। লাইটরুম মোবাইল ব্যবহার করে এই কাজটি সহজেই করা যায়। এটি করার জন্য প্রথমে আমাদেরকে ছবিটি লাইক রুমের মধ্যে খুলে HSL অপশনে যেতে হবে।HSL অপশনে ক্লিক করার পর সামনে বিভিন্ন ধরনের রং আসবে যেমন লাল কমলা হলুদ সবুজ ইত্যাদি।

লাইটরুম-দিয়ে-মোবাইল-ফটোগ্রাফি-কালার-গ্রেডিং-করার-উপায়এখানে ছবির প্রতিটি রং আলাদা আলাদা করে ঠিক করা যাবে, উদাহরণস্বরূপ মানুষের ত্বকের রং ঠিক করতে কমলা এবং লাল বেশি কাজে লাগে। কালার বেডিং করার সময় এই রংগুলো একটু এদিক-সেদিক করলে ত্বক আরো সুন্দর ও স্বাভাবিক দেখায়। পরবর্তীতে আসেন তীব্রতা ঠিক করার বিষয়। এডিট করার সময় ছবির মধ্যে থাকা যদি কোন রং বেশি চোখে পড়তে থাকে তাহলে সেটি একটু কমিয়ে দিতে হবে,HSL থেকে যেকোনো রং ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেন সেটি ছবির সাথে সম্পূর্ণ এডজাস্ট থাকে এবং ছবি সৌন্দর্য নষ্ট করে না ফেলে।

লাইটরুম মোবাইলে স্ক্রিনটন ন্যাচারাল করলে কি হয়

লাইটরুম দিয়ে মোবাইল ফটোগ্রাফি কালার গ্রেডিং করার উপায় গুলোর মধ্যে অন্যতম একটি পরিসংখ্যান হলো ন্যাচারাল। মূলত মোবাইলে স্ক্রিন টন ন্যাচারাল করলে ছবির মানুষের মুখের রং অনেক বেশি বাস্তব এবং সুন্দর দেখায়। এতে মুখের অতিরিক্ত লালচে, হলদে বা নীলচে ভাব দূর হয়ে যায় এবং ত্বকের আসল রংটা সঠিকভাবে ফুটে ওঠে। লাইটরুম অ্যাপের HSL ব্যবহার করলে মূলত ছবির লুক আরো ব্যালেন্সসেট এবং প্রফেশনাল হয়।

লাইটরুম ব্যবহার করে মোবাইলে ফটো কালার গ্রেডিং এ প্রফেশনাল লুক আনার উপায়

মোবাইলে ছবি এডিট করে প্রফেশনাল লুক আনার জন্য কালার গ্রেডিং খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই কাজটি ঠিকভাবে করতে পারলে সাধারণ একটি ছবিও অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় দেখায়। লাইটরুম মোবাইল ব্যবহার করে এটি আরো খুব সহজেই করা জায়। এর জন্য উপরে উল্লেখিত প্রত্যেকটি বিষয় একটি একটি করে ধাপে ধাপে একটি ছবির মধ্যে উল্লেখ করতে হবে,Clarity এবং TEXtur, Exposure,Contrast,Highilt,Vignetta,Shadows প্রত্যেকটি ধাপ এমনভাবে দেখে দেখে ব্যবহার করতে হবে যেন ছবির মধ্যে একটা প্রেমিয়াম ভাইপ আসে। আর সব সময়ই ছবির আলো,HSL এর প্রত্যেকটা রঙের ভারসাম্য সঠিকভাবে বজায় রাখতে হবে। তাহলেই এডিট করার পর আপনার কালার গ্রেডিং একটা premium লুক দিবে।

লাইটরুম দিয়ে মোবাইল ফটোগ্রাফি সঠিক কালার গ্রেডিং করতে কিছু টিপস

লাইটরুম দিয়ে মোবাইল ফটোগ্রাফি সঠিক কালার গ্রেডিং করতে কয়েকটা বিষয় আপনার কার্যক্রমকে আরো সহজ করে দিবে। ধীরে ধীরে আপনার এডিটিং স্কিলকে প্রো লেভেলে নিয়ে যাওয়ার জন্য এবং আপনার এডিট করার ছবিকে একটু প্রফেশনাল ভাইপ দেখানোর জন্য কয়েকটি বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে, যেমন

  • RAW ফরমেটে ছবি তুললে এডিটিং আপনার জন্য অনেক সহজ হবে
  • NATURAL Light ছবি তুললে কালার তৈরি করা আপনার জন্য সহজ হবে
  • প্রতিটা ছবি এডিট করার সময় একাধিক স্টাইলে ট্রাই করতে হবে
  • প্রতিনিয়ত নিজের স্কিল ডেভেলপ করতে হবে
  • প্রয়োজনে অন্যদের সহায়তা নিয়ে ইস্কেলকে সঠিকভাবে কাজে লাগাতে হবে

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা লাইটরুম দিয়ে মোবাইল ফটোগ্রাফি কালার গ্রেডিং করার উপায় সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনি লাইটরুম ফটোগ্রাফি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। আমরা প্রতিনিয়ত আমাদের এই ওয়েবসাইটে প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি, তাই এ ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। আর এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।37912


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url