OrdinaryITPostAd

এআই দিয়ে থ্রিডি অ্যানিমেশন ভিডিও বানানোর সহজ উপায়

১৫টি সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার আজকালকার যুগে এআই দিয়ে থ্রিডি অ্যানিমেশন ভিডিও বানানোর সহজ উপায় সবাই জানে।আগে যেকোনো ভিডিও এআই দিয়ে বানাতে গিয়ে কত ঝামেলায় পড়তে হতো।এখন এআই দিয়ে ভিডিও বানানো অনেক সহজ হয়ে গেছে। 

এআই-দিয়ে-অ্যানিমেশন-ভিডিও-বানানোর-সহজ-উপায়

আপনি যদি এ আই দিয়ে ভিডিও বানানোর উপায় না জানেন তাহলে আপনি একদম ঠিকঠাক জায়গায় এসে গেছেন। আজকের পোস্ট পড়ে  আপনি জানতে পারবেন কিভাবে এ আই দিয়ে অ্যানিমেশন থ্রিডি ভিডিও বানানো যায় সহজে। 

পেজ সূচিপত্রঃএআই দিয়ে থ্রিডি অ্যানিমেশন ভিডিও বানানোর সহজ উপায় 

এআই দিয়ে থ্রিডি অ্যানিমেশন ভিডিও বানানোর সহজ উপায় 

বর্তমানে এ আই দিয়ে ভিডিও এনিমেশন বানানো অনেক জনপ্রিয় হয়ে গেছে। এমন সময় ছিল যখন ভিডিও বানাতে গিয়ে ক্যারেক্টার আলাদা করে নিয়ে আসতে হতো। এমনকি ভিডিওর জন্য যে বয়েস সেটাও অন্য জায়গা থেকে জেনারেট করে আরেক সাইটে গিয়ে এডিট করে তারপর ভিডিও বানানো হতো। আর এখন একটা সাইটেই আপনি ক্যারেক্টার সিলেক্ট, ব্যাকগ্রাউন্ড ভয়েস, সাউন্ড ইফেক্ট, রিঅ্যাকশন পরিবর্তন করতে পারবেন। এটার জন্য আপনাকে আলাদা আলাদা সাইটে বারবার যাওয়া লাগবে না। 




তবে এখন মোবাইলের জন্য ক্যানভা ক্যাপকাট অ্যাপস আছে। এগুলো দিয়ে অনায়াসে আপনি খুব সহজে অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন। 


আপনার ফোনে যদি Canva না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন Canva। 




তারপর সেখান থেকে ইনস্টল বাটন আছে সেখান থেকে  ইনস্টল করে নিন। 


তারপর ইন্সটল হয়ে গেলে সেখানে ওপেন বাটন লেখা আসবে সেখানে ওপেন বাটনে ক্লিক করে আপনার অ্যাপস ডাউনলোড হয়ে যাবে। 

আপনি এখানে ফ্রিতে ভিডিও এডিটিং এর জন্য ভালো ভালো তুমি টুল পাবেন।এগুলা আপনি অন্য কোন এআই ভিডিও অ্যানিমেশন বাড়ানোর সাইটে নাও পেতে পারেন। তখন আপনি চোখ বন্ধ করে canva ব্যবহার করতে পারেন। এখন কথা হল আপনি কিভাবে ক্যানভা দিয়ে ভিডিও অ্যানিমেশন করতে পারেন সেগুলোর কিছু নিয়ম নীতি নিচে দেখলে বুঝতে পারবেন
  1. প্রথমে আপনার ফোনে ক্যানভা অ্যাপসে যান।

  2. আপনি যদি ক্যানভায় নতুন হন তাহলে আপনাকে সেখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এজন্য আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। 

  3. তারপর আপনাকে আপনার google অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে 

  4. অ্যাকাউন্ট করা শেষ হয়ে গেলে আপনার সামনে এরকম পৃষ্ঠা আসবে। 
  5. আপনি এখানে এসে যেটা তৈরি করতে চান সেটা এই সার্চ বক্সে লিখতে হবে। যদি আপনি চান ভিডিও অ্যানিমেশন তৈরি করতে তাহলে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে vedio animation।

  6. আপনি এখানে আপনার ভিডিওর ক্যাটাগরি, ভাষা, আর স্টাইল এখান থেকে সিলেক্ট করতে পারেন। 

  7. তারপর আপনার কাছে ভিডিও এনিমেশনের টেমপ্লেট আসবে। আপনি এই টেমপ্লেট সিলেক্ট করে এখান থেকে ভিডিও এডিটিং করতে পারবেন আপনি যদি ভিডিওতে অন্য কোন ছবি দিতে চান তাহলে এলিমেন্টে চাপ দিতে হবে। 

  8. আর যদি কোন লেখা দিতে চান তাহলে টেক্সটে চাপ দিতে হবে। 

  9. এডিট করা শেষ হলে save করে ভিডিও আপনার গ্যালারিতে সেভ করতে হবে। 



CapCut দিয়ে থ্রিডি অ্যানিমেশন ভিডিও বানানো 

আমি যদি ভিডিও এডিটিং করতে চান। অথবা আপনি যদি এনিমেশন ভিডিও বানাতে চান তাহলে আপনাকে ক্যপ কাট সর্ম্পর্কে জানতেই হবে। ভিডিও এডিটিং এ ক্যানভার পরে ক্যাপ কাট সব থেকে ভালো একটা অ্যাপস। এটা যারা মোবাইল ফোন ব্যবহার করে তাদের জন্য এই অ্যাপস ব্যবহার করা তেমন কঠিন কিছু না। শুধু ক্যাপ কাটের একটু খুঁটিনাটি বিষয় ভালোভাবে জানলেই হবে। ধরেন আপনি কোন ভিডিও অ্যানিমেশন বানাতে চাচ্ছেন। এখন আপনি নতুন অবস্থায় কোন সাইট কিনে আবার ব্যবহার করার মত সুযোগ-সুবিধা আপনার হবেনা। 

অনেক সময় ফ্রিতে আপনি যেসব এ আই দিয়ে ভিডিও এনিমেশন করবেন সেগুলোতে ভিডিও এডিটিং  করার প্রয়োজন হয়। তখন আপনি ওই সাইট থেকে ভিডিও জেনারেট করার পরে এই capcut এ এসে এডিটিং করতে পারবেন। ভিডিও এডিটিং এর জন্য সবাই এই একটাই ভালো মনে করে। তাই আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ শিখতে চান তাহলে কিভাবে ক্যাপ কাট  দিয়ে ভিডিও অ্যানিমেশন করতে পারবেন সেটার কিছু খুঁটিনাটি বিষয় জেনে নেন। 
  1. প্রথমে আপনাকে CapCut অ্যাপসে যেতে হবে। 

  2. আপনি যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে নিউ প্রজেক্ট এ ক্লিক করুন। আর আপনি যদি এখান থেকে এই আই দিয়া ভিডিও জেনারেট করতে চান তাহলে Ai generator ক্লিক করুন। 

  3. ভিডিও এডিটিং নিউ প্রজেক্টে চাপ দিলে আপনাকে এরকম  একটা সাইটে নিয়ে আসবে। এখানে আপনি টেক্সট অপশন দেখতে পাবেন। যেটা দিয়ে আপনি ভিডিওতে টেক্সট লিখতে পারবেন। 

  4. এছাড়া এখানে যে এডিটিং অপশন আছে এটা দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন।আপনার ভিডিওতে যদি কোন অডিও না থাকে তাহলে আপনি এখান থেকে অডিওতে ক্লিক করে আপনার ভিডিওতে অডিও দিতে পারবেন। 

  5. আর আপনি যদি চান আপনি এখান থেকে এই জেনারেট করে ভিডিও তৈরি করবেন তাহলে আপনাকে আগে যেভাবে বললাম এয়াই জেনারেটর ক্লিক করে এখানে আসতে হবে। এখানে আপনি কি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটার ব্যাখ্যা এখানে লিখবেন। 

  6. তারপর আপনি জেনারেট বাটনে ক্লিক করলে আস্তে আস্তে আপনার ভিডিও জেনারেট হয়ে যাবে। 

  7. তারপর এক্সপার্ট অপশন এ ক্লিক করলে আপনার ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে। 


Gemini Ai এর সাহায্যে থ্রিডি অ্যানিমেশন ভিডিও বানানো

Gemini Ai আপনার থ্রিডি এনিমেশন ভিডিও বানানো ক্ষেত্রে অনেক সাহায্য করবে। আচ্ছা আপনি তো নিশ্চয়ই অনেক নাটক এবং ছবি দেখেন তাই না? সেখানে কি থাকে বলুন তো সেখানে নানা ধরনের ক্যারেক্টার থাকে। এবং এক একজন ক্যারেক্টার একেক রকম কথা বলে। অনেক সময় আপনি দেখতে পারবেন এ আই দিয়ে ভিডিও জেনারেট করতে গেলে আপনাকে টেক্সট করে ভিডিওর বর্ণনা দিতে হয়। অনেক সময় তো আপনি নিজেও বুঝতে পারেন না আপনি কি লিখবেন। তখন এই জেমিনি এ আই আপনাকে ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে দিবে। মানি আপনি এইসাইড দিয়ে সরাসরি ভিডিও অ্যানিমেশন করতে পারবেন না। 

তবে ভিডিও অ্যানিমেশনের যে দরকারি উপকরণ লাগে সেগুলো জেমেনি এআই দিয়ে আপনি সহজে করতে পারবেন। ধরেন আপনি ঈদের এনিমেশন ভিডিও বানাতে চান। তখন আপনি জেমেনি এআইএ গিয়ে শুধু বলবেন আমাকে ঈদের অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য একটা ভালো prompt দিন আর সাথে কার ডাইলগ কি হবে সেগুলো দিন। এছাড়া ভিডিওর অ্যানিমেশন এর বাইরের দিকগুলো কিরকম হবে সেটাও বলে দিন। দেখবেন এই সাইটটি তখনই সাথে সাথে আপনাকে ভিডিও বানানোর সব উপকরণ জোগাড় করে দিবে। এখন আপনি কিভাবে জেমিনি এআই এর সাহায্যে অ্যানিমেশন থ্রিডি ভিডিও বানাতে পারবেন সেগুলোর নিয়মগুলো নিচে দিয়ে দিলাম। 
  1. প্রথমে অন্য এই সাইটের মত ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে গিয়ে লিখুন Gemini Ai। 

  2. তারপর google আপনাকে এই সাইটে নিয়ে যাবে। এখানে গিয়ে আপনি প্রথমে যেটা পাবেন সেটাতে ক্লিক করে দেন  

  3. তারপর আপনি আপনার ইমেইল আইডি দিয়ে কন্টিনিউ উইথ গুগল চাপ দিয়ে আপনার যে কোন ইমেইল আইডি দিয়ে এই সাইটটি সাইন আপ করুন। 

  4. তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ  আসবে। এখানে আপনি নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ভিডিও তৈরির prompt দিতে বলবেন। 

  5. তারপর তারা আপনাকে ভিডিও জন্য prompt দিয়ে দিবে। 

  6. এরপর আপনি আবার ওই সাদা বক্সে ভিডিও অ্যানিমেশন এর কোন  ক্যারেক্টার কোন ডায়লগ বলবে এটার উপর একটা স্ক্রিপ্ট দিতে বলবেন। 

  7. তারপর জেমিনি আপনাকে ডায়লগ গুলা দিয়ে দিবে। এবার এগুলা আপনি কপি করবেন। 

  8. তারপর যেকোনো ভিডিও এনিমেশনের এআইসাইটে  টেক্সট টু ভিডিও অ্যানিমেশন এর বক্সে পেস্ট করে দিবেন। 


শেষ কথাঃএআই দিয়ে থ্রিডি অ্যানিমেশন ভিডিও বানানোর সহজ উপায় 

আজকের পোস্ট করে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এআই দিয়ে থ্রিডি অ্যানিমেশন ভিডিও বানানোর সহজ উপায়  সম্পর্কে। এছাড়া এই পোস্টে আপনি  Animaker দিয়ে  থ্রিডি ভিডিও বানানো, luma ai  দিয়ে  থ্রিডি ভিডিও বানানো, Runway  দিয়ে  থ্রিডি  ভিডিও বানানো, Renderforest  দিয়ে  থ্রিডি  ভিডিও বানানো, Flexclip  দিয়ে  থ্রিডি  ভিডিও বানানো, Canva  দিয়ে  থ্রিডি  ভিডিও বানানো, CapCut  দিয়ে  থ্রিডি ভিডিও বানানো , Gemini Ai  দিয়ে  থ্রিডি ভিডিও বানানোর সহজ পদ্ধতি আর উপায় জানতে পেরেছেন। 

এখন যদি আপনি ভিডিও অ্যানিমেশন  বানানোর কোন কিছু না জানেন তাহলে এই লেখাগুলো পড়লে  আপনি ভিডিও অ্যানিমেশন বানানোর উপায় জানতে পারবেন। আপনাদের লেখাগুলো যদি আপনার কোন কাজে লেগে থাকে তাহলে মন্তব্য বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। আর আমাদের পোস্টগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করলে এরকম আরো নতুন নতুন পোস্ট পাবেন। আসসালামু আলাইকুম। 260311

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url