ক্রোম অ্যান্ড্রয়েডে নিজস্ব অ্যাড ব্লকার চালু করার সহজ উপায়
ক্রোম অ্যান্ড্রয়েডে নিজস্ব অ্যাড ব্লকার চালু করার সহজ উপায় জেনে নিন আমরা অনেক সময় ব্রাউজ করার সময় হঠাৎ করে বিরক্তিকর অ্যাড দেখে বিরক্ত হয়ে যায়। না চাইতেও সেই অ্যাড গুলি আমাদের বাধ্য হয়ে দেখতে হয়।
ভালো খবর হলো, ক্রোম অ্যান্ড্রয়েডে নিজস্বভাবে একটি এড ব্লকিং সিস্টেম আছে, যা সহজেই চালু করা যায়। চলুন আজকে বিস্তারিতভাবে এই বিষয়ে জেনে নেওয়া যাক।
পেজ সূচিপত্র: ক্রোম অ্যান্ড্রয়েডে নিজস্ব অ্যাড ব্লকার চালু করার সহজ উপায় ও নিয়ম
- ভূমিকা
- ক্রোম অ্যান্ড্রয়েডে নিজস্ব অ্যাড ব্লকার চালু করার সহজ উপায় ও নিয়ম
- অ্যাড ব্লকার চালু করার সুবিধা
- ক্রোম ব্যবহারকারীদের জন্য অ্যাড ব্লকার চালু করা জরুরী কেন?
- অ্যান্ড্রয়েডে গুগল ক্রোমে অনুপ্রবেশকারী বিজ্ঞাপনগুলি ব্লক করুন
- অ্যাড ব্লকার চালু করার জন্য কি কোন সেটআপ বা অ্যাপ ইন্সটল করতে হয়?
- অ্যাড ব্লকার চালু না করার অসুবিধা
- অ্যাড ব্লকার চালু করার প্রয়োজনীয়তা
- অ্যাড ব্লকার চালু করার ফল
- লেখকের শেষ কথা
ভূমিকা
যদিও আমরা সকলেই জানি, গুগল বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে অর্থ উপার্জন করে। আমরা অনেকেই বুঝতে পারি না যে ওয়েবসাইট গুলি কিভাবে তাদের ওপর বিজ্ঞাপন প্রদর্শন করে। সে সম্পর্কে কোম্পানির একটি কঠোর নীতি রয়েছে। বিশেষ করে ওয়েবসাইটের মোবাইল সংস্করণের জন্য কোম্পানি জানে যে, যদি একটি ওয়েবসাইটে অনেক বেশি বিজ্ঞাপন থাকে তবে এটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা কে ব্যাহত করে। এই কারণেই গুগল ওয়েবসাইট গুলিকে "অনুপ্রবেশকারী বিজ্ঞাপন"বলে অবহিত করার বিরুদ্ধে সতর্ক করে।
ক্রোম অ্যান্ড্রয়েডে নিজস্ব অ্যাড ব্লকার চালু করার সহজ উপায় ও নিয়ম
গুগল ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েডে ক্রোম এ অনুপ্রবেশকারী বিজ্ঞাপনগুলি ব্লক করার একটি নেটিভ উপায়ও দেয়। সুতরাং, আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়েব ব্রাউজ করার সময় আপনি যদি অনেক বেশি বিজ্ঞাপন দেখে থাকেন, তাহলে আপনি কিভাবে ক্রমে নিজস্বভাবে অ্যাড ব্লকার চালু করতে পারেন তা এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া হলো।অ্যান্ড্রয়েডে ক্রোম এর নেটিভ অ্যাড ব্লকার সক্ষম করুন।
১. গুগল ক্রোম চালু করুন এবং তিন-বিন্দু মেনুতে আলতো চাপুন। এখন, "সেটিংস" এ আলতো চাপুন।
ভারতের সেরা সংগীত অভিজ্ঞতা পেতে শাস্ত্রীয় সংগীতের কনসার্ট বলিউড নাইট এবং স্থানীয় লোক সংগীতের আসরে যোগ দিন। কলকাতা, মুম্বাই, দিল্লি ও চেন্নাইয়ের মত শহরের লাইভ শো এর স্বাদ নিন। এছাড়া বার্ষিক সংগীত উৎসব যেমন- বাউল উৎসব, হেরিটেজ মিউজিক ট্যুর এবং বারানসি বা হিমাচলের মতো স্থানে আধ্যাত্মিক সংগীত উপভোগের সেরা উপায়।
অ্যাড ব্লকার চালু করার সুবিধা
অ্যাড ব্লকার চালু করার সবচেয়ে বড় সুবিধা হলো, এটি আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে অনেক বেশিই পরিষ্কার ও ঝামেলা মুক্ত করে তোলে। বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করলেই ভিডিও অ্যাড বা পপ আপ বারবার সামনে আসে। অ্যাড ব্লকার সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়।
এছাড়া অ্যাড ব্লকার ব্যবহার করলে ইন্টারনেটের গতি কিছুটা বেড়ে যায়। কারণ অপ্রয়োজনীয় অ্যাড লোড হয় না। এতে আপনার মোবাইল ডেটাও কম খরচ হয়। সব মিলিয়ে, অ্যাড ব্লকার চালু করলে আপনি বিরক্তি মুক্ত ভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
ক্রোম ব্যবহারকারীদের জন্য অ্যাড ব্লকার চালু করা জরুরী কেন?
ক্রম ব্যবহারকারীদের জন্য অ্যাড ব্লকার চালু করা অত্যন্ত জরুরী। কারণ ইন্টারনেট ব্যবহার করার সময় অতিরিক্ত বিজ্ঞাপন বড় সমস্যা তৈরি করে। ওয়েবসাইটে প্রবেশ করলেই হঠাৎ অটোপ্লে ভিডিও বা ফুল স্ক্রিন বিজ্ঞাপন চলে আসে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা কে বিরক্ত করে তোলে। অ্যাড ব্লকার চালু থাকলে এসব বিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। যার কারণে আপনি নিরাপদ ও ঝামেলা মুক্ত ভাবে ব্রাউজিং করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো, স্পিড ও ডেটা সেভ থাকবে। কারণ বিজ্ঞাপনগুলি লোড হতে অতিরিক্ত ইন্টারনেট ডেটা ব্যবহার করে এবং পেজ লোডিং সময় বাড়িয়ে দেয়।
অ্যান্ড্রয়েডে গুগল ক্রোমে অনুপ্রবেশকারী বিজ্ঞাপনগুলি ব্লক করুন
গুগলের মতো একটি কোম্পানি যার প্রধান আয়ের উৎস বিজ্ঞাপন থেকে। তারা ভালো বিজ্ঞাপনের জন্য নীতি প্রণয়নের প্রচেষ্টা চালায়। গুগল এমন ওয়েবসাইট গুলি কে শাস্তি দিতেও পরিচিত যেগুলি তার নিয়ম গুলি অনুসরণ করে না এবং অনুসন্ধানের ফলাফল গুলিতে তাদের র্যাঙ্ক করে। ওপরে উল্লিখিত সেটিং টি এমন ওয়েবসাইটের জন্য যেগুলো খুব লোভী এবং গুগলের ন্যায্য বিজ্ঞাপন ও নীতির বিষয়ে চিন্তা করেনা। ঠিক আছে, এখন আপনি কিভাবে অনুপ্রবেশকারী বিজ্ঞাপন গুলিকে করতে ব্লক করতে পারেন। যাতে আপনি বিজ্ঞাপনের বোমাবাজি না করে ওয়েব সার্ফিং উপভোগ করতে পারেন।
অ্যাড ব্লকার চালু করার জন্য কি কোন সেটআপ বা অ্যাপ ইন্সটল করতে হয়?
অনেকেই মনে করেন, অ্যাড ব্লগার চালু করতে হলে আলাদা কোন অ্যাপ ইন্সটল করতে হয় কি না? কিন্তু আসলে সব সময় তা প্রয়োজন হয় না গুগল ক্রোমেই একটি নিজস্ব অ্যাড ব্লকিং সিস্টেম থাকে যা ক্ষতিকর ও বিরক্তিকর বিজ্ঞাপন গুলিকে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করতে পারে। এই সেটিংস টি চালু করলে আপনি অনেকটাই ঝামেলা মুক্ত ব্রাউজিং করতে পারবেন। সাধারণ ব্যবহারকারীদের জন্য ক্রোমের এই সেটিংসটি ভালো কাজ করে। তাই বলা যায় যে, সব সময় অ্যাড ব্লকার চালু করতে অ্যাপ ইন্সটল করা জরুরি নয়। ঠিকভাবে সেটিংস ব্যবহার করলে অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে।
আরোও পড়ুন: হঠাৎ বিজ্ঞাপন গুলো সামনে কেন আসে
হঠাৎ করে সামনে বিজ্ঞাপন চলে আসা এখন খুবই সাধারণ একটি বিষয়, বিশেষ করে আপনি যখন গুগল ক্রোম বা অন্য কোন ব্রাউজার ব্যবহার করবেন। এর মূল কারণ হলো ওয়েবসাইট গুলো তাদের আয় করার জন্য বিজ্ঞাপন ব্যবহার করে। আপনি ইন্টারনেটে যে বিষয় খোঁজেন বা দেখেন তার ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানো হয়। ওয়েবসাইটের আয়ের ব্যবস্থা, ভুল সেটিংস, আপনার অনলাইনের কার্যকলাপ এগুলো মিলিয়েই হঠাৎ বিজ্ঞাপন সামনে চলে আসে।
অ্যাড ব্লকার চালু না করার অসুবিধা
যেমন অ্যাড ব্লকার চালু করার সুবিধা আছে ঠিক তেমনি এর অসুবিধার দিক ও রয়েছে। যা অনেক সময় ব্যবহারকারীদের জন্য সমস্যার দিক হয়ে দাঁড়াতে পারে। অনেক ওয়েবসাইট তাদের আয়ের জন্য বিজ্ঞাপনের ওপর নির্ভর করে যখন আপনি অ্যাড ব্লকার ব্যবহার করবেন তখন সেই সাইট গুলি আয় থেকে বঞ্চিত হয়। এবং আপনাকে কনটেন্ট দেখানোর আগে এড ব্লকার বন্ধ করতে বলতেও পারে। আবার, কিছু ক্ষেত্রে অ্যাড ব্লকার চালু থাকলে ওয়েবসাইট ঠিকমতো লোড নেয় না বা কিছু ফিচার কাজ করে না। সব বিজ্ঞাপন খারাপ নয় অনেক সময় দরকারি বিজ্ঞাপন, নতুন অ্যাপ ও গুরুত্বপূর্ণ তথ্য বিজ্ঞাপনের মাধ্যমে দেখায়, অ্যাপ ব্লকার চালু থাকলে আপনি সেগুলো মিস করতে পারেন।
অ্যাড ব্লকার চালু করার প্রয়োজনীয়তা
দ্রুতগতি, কম ডেটা খরচ, নিরাপদ ব্রাউজিং এবং বিরক্তি মুক্ত অভিজ্ঞতার জন্য এড প্রকার চালু করা এখন একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তার দিক থেকেও অ্যাড ব্লকার অত্যন্ত প্রয়োজনীয়। কিছু বিজ্ঞাপন ক্ষতিকর লিংক বা ভাইরাস বহন করতে পারে যা ডিভাইসের জন্য ঝুঁকিপূর্ণ। অ্যাড ব্লকার এসব ঝুঁকি কমিয়ে আপনার ব্যক্তিগত তথ্য ও ডিভাইসকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
অ্যাড ব্লকার চালু করার ফল
অ্যাড ব্লকার চালু করার ফলে ইন্টারনেটে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। যেমন, গুগল ক্রোম ব্যবহার করার সময় বিরক্তিকর ও অপ্রয়োজনীয় বিজ্ঞাপন গুলি আর সামনে আসে না। অ্যাড ব্লকার চালু করার ফল, বেশিরভাগ সময়ই ব্যবহারকারীদের জন্য উপকারী।
এই ফিচারটি চালু করলে বিশেষ করে সেসব এড ব্লক হবে, যেগুলো জোর করে স্ক্রিনে চলে আসে এবং আপনার ব্রাউজিং অভিজ্ঞতা নষ্ট করে। তাই অ্যাড ব্লকার চালু করার ফলে, আপনি স্মুথ, দ্রুত, ঝামেলা মুক্ত ওয়েবসাইট চালু করতে পারবেন।
লেখকের শেষ কথা
ক্রোম অ্যান্ড্রয়েডে নিজস্ব অ্যাড ব্লকার চালু করার সহজ উপায় ও নিয়ম সম্পর্কে আমি উপরোক্ত আর্টিকেলে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। আপনিও যদি অপ্রয়োজনীয় এড দেখে বিরক্ত হয়ে থাকেন, তাহলে আপনার জন্য উপরোক্ত তথ্যগুলো অনেক উপকারী হবে। আশা করছি, এ সকল তথ্য আপনার ওয়েবসাইটকে নিরাপদ ও গতি বৃদ্ধি করতে সাহায্য করবে। 251215

.webp)






অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url